
বিশেষ প্রতিনিধিঃ
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
মাধবপুর পৌরসভা (হবিগঞ্জ), ৩০ জুন ২০২৬: মাধবপুর উপজেলায় প্রস্তাবিত সড়ক উন্নয়ন প্রকল্পে মাটি দিয়ে ভরাটের পরিবর্তে পিলারের মাধ্যমে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাটি দিয়ে ভরাট করে সড়ক নির্মাণ করলে স্থানীয় জনসাধারণের চলাচল, কৃষিজমির পানি নিষ্কাশন এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই জনস্বার্থ বিবেচনায় মাটি ভরাটের পরিকল্পনা বাতিল করে পিলারভিত্তিক ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পিলারভিত্তিক ফ্লাইওভার নির্মাণ করা হলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং দীর্ঘমেয়াদে জনগণ উপকৃত হবে।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা করে জনগণের দাবি অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় দাবি আদায়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান