1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নোয়াখালীর উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক বরগুনায় জুলাই শহীদ দিবস পালিত। মাদকসেবনের প্রতিবাদ করায়……… নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এ-র দাবিতে শ্রীমঙ্গলে রাস্তা অবরোধ। বরগুনার আমতলীতে মিথ্যা মামলা ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন। কালিহাতীতে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব সাপ দিবসেই শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার। নিকলীতে পরিচ্ছন্নতা অভিযান ও জুলাই শহীদ দিবস পালন, শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কবিরহাটে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে “সাধু ফল সেবা দিবস-২০২৬” উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২২৯ বার পঠিত

শুভ্র মজুমদার
স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়ায় অবস্থিত কেন্দ্রীয় সাধু সংঘের উদ্যোগে ‘সাধু ফল সেবা দিবস-২০২৬’ উপলক্ষে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানবসেবা, সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাছির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি বাবু হরি মোহন পাল এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধু পরিষদের সভাপতি সাধু আসাদুজ্জামান আসাদ।

কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক শাহ আলম-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল হক নাছির কেন্দ্রীয় সাধু সংঘের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সাধু সংঘ একটি মাদকমুক্ত প্রতিষ্ঠান। সমাজে সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সেবার চেতনা বিকাশে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের কার্যক্রমে আমি সত্যিই মুগ্ধ। ভবিষ্যতেও কেন্দ্রীয় সাধু সংঘের পাশে থেকে এ মহৎ উদ্যোগকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোজ্জামেল হক হিরো বলেন, মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় ইবাদত। কেন্দ্রীয় সাধু সংঘ যেভাবে অসাম্প্রদায়িক চেতনা, মানবসেবা ও সামাজিক সম্প্রীতির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এমন মহৎ উদ্যোগের পাশে দাঁড়ান, তাহলে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে। আমি সবসময় এই সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন-এর সুযোগ্য ছোট ভাই আখতারুজ্জামান বাবুল, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা সুলতান মাহমুদসহ যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার, কেন্দ্রীয় সাধু পরিষদের সাধারণ সম্পাদক বাবু দুলাল মাস্টার, টাঙ্গাইল বাউল শিল্পী সমিতির সভাপতি ও বিশিষ্ট বাউল শিল্পী সুনীল সরকার, সাধু শ্রীদাম গোঁসাই, গোবিন্দ গোঁসাই, বিজন ভট্টাচার্য, কেন্দ্রীয় সাধু পরিষদের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজে মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও সেবার সংস্কৃতি প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। কেন্দ্রীয় সাধু সংঘ দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও ব্যাপক পরিসরে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভা শেষে সাধু ফল সেবা দিবস-২০২৬ এর কার্যক্রমকে সফল ও অর্থবহ করে তুলতে এবং কেন্দ্রীয় সাধু সংঘের ফল সেবা, কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের শিল্পীদের লালন সংগীত পরিবেশনা ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল, সম্প্রসারিত ও জনমুখী করার লক্ষ্যে উপস্থিত সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে সংগঠনের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানবসেবামূলক কার্যক্রমের ধারাবাহিক সফলতা কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park