1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা-কালিহাতী সড়কের কামার্থী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী আল-আমিন (১৭) নিহত হয়েছেন। এ ঘটনায় সোহাগ (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন পথচারী সাদেক আলী (৬৫) নামের এক বৃদ্ধও।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১ টার দিকে কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত সোহাগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত সাদেক আলীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বল্লা এলাকা থেকে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল কালিহাতীর দিকে যাচ্ছিল। কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সাদেক আলী নামে এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন উপজেলার বল্লা হাসপাতালপাড়া এলাকার আরিফ মিয়ার একমাত্র ছেলে। তিনি চলতি বছরের দাখিল পরীক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, দাখিল পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু নিজের ফলাফল দেখার আগেই সড়ক দুর্ঘটনায় না-ফেরার দেশে চলে গেলেন।

দুর্ঘটনার সময় আল-আমিনের বাবা আরিফ মিয়া ঢাকায় ছিলেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park