1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

তুষভান্ডার রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

মোঃশরিফুল ইসলাম (শরীফ)
কালীগঞ্জ, প্রতিনিধিঃ-

সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর নুরুজ্জামান এর নির্মিত পার্ক ও আ.লীগ অফিস ভেঙে দেয়া হলো।
অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে প্রশাসনের পক্ষে থেকে। এর আগে নোটিশ ও মাইকিং করা হয়।

সোমবার (১৮ নভেম্বর) লালমনিরহাট রেলওয়ের উদ্যোগে কালিগঞ্জ থানাধীন তুষভান্ডার রেলওয়ে স্টেশনের আশেপাশে রেলওয়ের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উক্ত উচ্ছেদ অভিযানে রেলের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর পুকুরপার্ক, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, সাবেক মন্ত্রীর ছোট ভাই শামসুজ্জামান ভুট্টোর তামাক গোডাউনের অংশবিশেষ সহ স্টেশনের আশেপাশে

ভাসমান ১০-১৫ টি দোকান ঘর উচ্ছেদ করা হয়।
উক্ত অভিযান শান্তিপূর্ণভাবে পরিচালিত হলেও স্টেশনের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা বস্তি উচ্ছেদ করতে গেলে সেখানে বসবাসরত স্থানীয় লোকজন উচ্ছেদ অভিযানে বাধা প্রদানের চেষ্টা করেন। তাদের বাধার মুখে রেলওয়ে কর্তৃপক্ষ আপাতত বস্তি উচ্ছেদ অভিযান স্থগিত করেন।

উক্ত উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন :

জনাব, মো: আব্দুর রাজ্জাক
সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট।
জনাব,মো: তৌহিদুল ইসলাম
সহকারী নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট।

জনাব, মো: আতাউল গণি ওসমানী,সহকারী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী,

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট সহ লালমনিরহাট রেলওয়ের অন্যান্য কর্মকর্তা ও রেলওয়ে
নিরাপত্তাকর্মী, কালিগঞ্জ থানা পুলিশ ও রেলওয়ে পুলিশের সদস্যগণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park