
ডেক্স রিপোর্ট::
আমি আনোয়ার বেগমের ছেলে সাংবাদিক মো: সেলিম রানা।
আমি সচেতন ও সতর্কভাবে জীবন যাপন করি।
আমি আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা উপ-সহকারী পরিচালক কুমিল্লা জেলা এবং কেন্দ্রীয় পরিষদের সদস্য ALL OVER BANGLADESH.. আজকের গোয়েন্দা সংবাদ ও দৈনিক সংবাদের পাতা STAFF REPORTER এবং প্রতিদিন দূর্নীতির তালাশ কাজ করি । অতএব আমি অনেক অভিযোগ নিজে গ্রহন করিয়া সমস্যা সমাধান করিয়া দেওয়া আমার প্রতিনিয়ত দায়িত্ব ও কর্তব্য। আর এখন আমার পারিবারিক সমস্যা সমাধান কেন হচ্ছে না বা কেন হবে না তার তত্ত্ব সংগ্রহ ও প্রকাশ করব ইনশাল্লাহ। সম্মানিত দরবারিগন অপেক্ষা করার জন্য বলেছেন।
বিশেষ করে আমি সাংবাদিক ও প্রশাসনের আইনকানুন নিয়মকানুন বুঝিয়া অভিযোগ লিখি এবং সমাধান করি। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবেনা।
যে কেউ হোক না কেন। তাকে আইনের আওতায় আনা হবে এটাই স্বাভাবিক।
গত ২২/০২/২৫ইং তারিখ সার্ভেয়ার নিয়ে বসা হলো। উপস্থিত ছিলেন মনতাজউদ্দিন পিতা :লাল মিয়া মাতা :রাবেয়া খাতুন, কবির হোসেন পিতা :তৈয়ব আলী, ডা : সালাম, হাকিম খান। মনতাজ সাহেব ও কবির সাহেব বললেন জায়গা নিবেন ভালো কথা আপনেরা পারিবারিকভাবে রাতে বসেন আমরা ও থাকবো। আমরা নিয়মঅনুযায়ী জায়গার খতিয়ান দেখে রায় দেব।
বিক্রি করলে দামদর করিয়া তারপর অবস্থা বুঝে সিদ্ধান্ত করবেন। সার্ভেয়ার বললেন আপনেরা সামাজিক ও পারিবারিক ভাবে বসে ঝামেলা মিট করেন।
রাতে বসার কথা বলে দরবারি উপস্থিত হয় নাই।তাদেরকে ফোন দিলাম তারা বলল আগামী সকালে বসেন । ২৩/০২/২৫ইং আজ সকালে বসা হলো, বসার পর দরবারি জয়নাল আবেদীন ও মমতাজউদ্দিন এবং কবির বললেন জায়গা ৯৩ শতক খতিয়ানে আছে। ২৮ শতক আ: গফুর নামে নেই। জলিল, লতিফ ও হানিয়ের নামে যেহেতু আছে দলিল দেখাও।আবার তারা বলল ১১ শতক জমির ও নাকি দলিল আছে, তা ও দেখাতে পারে নাই , দলিল দিয়ে তারা নাকি ব্যাংক থেকে লোন নিয়েছেন।লতিফ, হানিফ জলিল আবার সময় চাচ্ছে ১ সপ্তাহ। ১ সপ্তাহ সময় দিন প্লিজ জসিমের বউ বললেন আমি ১১ শতকের দলিল দেখাতে পারবো।অংশীদার আনোয়ার বেগম বললেন ২৮ শতকের দলিল ও দেখাতে হবে। যদি তোমরা ১১ শতক ও ২৮ শতক দলিল টুটাল ৩৯ শতকের দলিল দেখাতে না পারো তাহলে জমি ৯৩ শতক থেকে এক বোন হিসেবে যা পাবো আমাকে হিসাব বুঝাইয়া দিবেন। আর যদি ৯৩ শতক জমি থেকে কোন দাগে দলিল দেখাতে না পারেন আমি আইনগত ও এসিল্যান্ড এবং ম্যাজিস্ট্রেট সাথে পরামর্শ করিয়া তুমাদের সবাইকে আইনের আওতায় আনবো।আমাকে ও আমার ছেলেকে হয়রানি ও প্রতারণার কারনে জমি দখল করার আত্মসাতে, জমি স্বইচ্ছায় মিলেমিশে দিচ্ছেন না বিধায়, অভিযোগ দায়ের করব। উপরোক্ত বিষয় ভিত্তি ঘটনা সমূহ সত্য বলে প্রমাণ সাপেক্ষে বিবেচিত করে। এই ঘটনা ১০ বছরের যাবৎ ভাই বোনের মধ্যে দন্দ সাংসারিক অশান্তি এবং ভোগান্তি পাচ্ছি।আমার ভাই দুই জন লতিফ ও জলিল ভাইপো হানিফ আমার সাথে মিথ্যা ছলনা অভিনয় করে কথা বলে বছরের পর বছর মিথ্যা আশ্বাস দিচ্ছেন। তাই আমি হয়রানি ও প্রতারণায় ভোগান্তির মধ্যে আছি। অতএব অসহ্য হয়ে বাধ্য হবো গণমাধ্যম ও প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করিতে। আমি সামাজিক ও আইনগতভাবে আপনাদের সকলের সহোযোগিতায় কাম্য।