1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কক্সবাজারের চকরিয়ায় ২ ভাই এর নেতৃত্বে জায়গা জবর দখলে নিতে হামলার অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩২২ বার পঠিত

বাবুল শরীফ (বিশেষ প্রতিনিধি)

চকরিয়া পৌরসভার (সবুজ বাগ) এলাকার বাসিন্দা,আইয়ুব টাওয়ার এর মালিক আওয়ামী দোসর আইয়ুব ও তার ছোট ভাই ভুট্টু’র নেতৃত্বে সাঙ্গোপাঙ্গ নিয়ে বসতভিটা জবর দখলে নিতে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শিউলি আক্তার (৩৫) নামের এক মহিলা আহত হয়ছে। ০৫ এপ্রিল, শনিবার দিবাগত রাত ১০ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

আহত শিউলি আক্তার ও পরিবারের সদস্যরা জানান, আইয়ুব ও তার ছোট ভাই লোকমান হাকিম ভুট্টুর নেতৃত্বে সাঙ্গোপাঙ্গ নিয়ে বসতভিটা জবর দখলে নিতে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। শিউলি আক্তার চকরিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড এর বাসিন্দা মৃত আব্দুল জব্বার এর মেয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিউলি আক্তার বলেন, আমি প্রতিদিনের মতো বাড়ির কাজকর্ম ও রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি, হঠাৎ আইয়ুব ও তার ছোট ভাই লোকমান হাকিম ভুট্টু তার সাঙ্গোপাঙ্গ নিয়ে এসে আমার বাড়ির গেটের সামনে অবস্থান করে, গেট বন্ধ পেয়ে উত্তেজিত হয়ে বাউন্ডারি’র দেওয়াল পার হয়, এবং গেটের তালা ভেঙ্গে ফেলে। কিছু জিজ্ঞাসা করলেই অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে,তোদের এই ঘরে থাকতে দেওয়া হবে নাহ, তোদেরকে উচ্ছেদ করার জন্যই আমরা এসেছি, অতঃপর ঘরের দরজা, জানালা এবং টিনে ইট পাটকেল নিক্ষেপ করে। ঘরে প্রবেশ করে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ও ব্যবহারের কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে ফেলে, এসময় ঘরে থাকা শিউলি আক্তার ও কানিজ ফাতেমা তানজিনা আক্তার’কে শারীরিকভাবে হেনস্থা করেছে বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।এসময় বালিশের নিচে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল লুট করে বলেও জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। উক্ত ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক শিউলি আক্তারের ভাই-বোন ও স্বজনদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাই। দীর্ঘ দিন ধরে জায়গা জবর দখলে নিতে দলে নিতে হামলা ও হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে আসছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সূত্রে জানা যায়, আঃলীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগে আইয়ুব ও তার ছোট ভাই ভুট্টুর নেতৃত্বে জায়গা জমি দখল বেদখল সহ নানান অপকর্ম হয়েছে,এখন আঃলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরেও কেন থেমে নেই আওয়ামী দোসর’দের দৌরাত্ম্য এমন প্রশ্ন জনমনে। এই সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park