1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

কালিহাতীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩২৮ বার পঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছ চারান এলাকায় সি.এন.বি রাস্তা থেকে বদরের বাড়ি পর্যন্ত সরকার অনুমোদিত টি.আর প্রকল্পের আওতায় নির্মিত একটি মাটির রাস্তা ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রভাবশালী শাহীন সিদ্দিকী ও তার অনুসারীরা এলাকাবাসীর ওপর নির্যাতন চালাচ্ছেন।

এই ঘটনার প্রতিবাদে ১৯ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে নারী, পুরুষ, শিশু এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান।

ইউপি সদস্য হারুন মেম্বার বলেন, সরকারি টিআর প্রকল্পের আওতায় এই রাস্তাটি জনগণের চলাচলের সুবিধার্থে নির্মাণ করেছি। কিন্তু শাহীন সিদ্দিকী গং রাস্তাটি কেটে ফেলতে নানা পাঁয়তারা করছে। সে একজন প্রভাবশালী ব্যক্তি এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

কালিহাতী থানা কৃষকদলের আহ্বায়ক শাফিউর রহমান খান বলেন, এই পুরাতন রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল, কলেজ, মাদ্রাসা, গোরস্থান ও হাসপাতালসহ নানা স্থানে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকও এ ব্যাপারে অবগত আছেন।

উক্ত প্রকল্পের সেক্রেটারি সোহেল খান বলেন, বর্ষাকালে চলাচল অনুপযোগী হয়ে পড়া এই রাস্তাটি সরকারিভাবে উন্নয়ন করা হয়েছে। কিন্তু শাহীন সিদ্দিকী গং সাধারণ মানুষকে ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে বাধা দিচ্ছে।

মানববন্ধনে বক্তারা উন্নয়নমূলক কাজে বাধাদান ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

শুভ্র মজুমদার
কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park