1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নওগাঁয় ছাত্র লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৩ বার পঠিত

” কাজী স্বাধীন ”
স্টাফ রিপোটার :-

শেখ হাসিনার পতনের আন্দোলন চলাকালে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতার মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ সদর উপজেলার তরাঘাট মিল্কভিটা এলাকার আব্দুল মতিন মোল্লার ছেলে। আব্দুল মতিন দীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। একই মামলায় বাবা-ছেলে দুজনই এজাহারভুক্ত আসামি। পুলিশ জানায়, জেলা বিএনপি কার্যালয় পোড়ানো ও নাশকতার দায়ে স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯১ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সারা দেশে এই অভিযান চলবে মামলার আসামিদের কে খুব দ্রত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।যাতে তারা নতুন করে কোন আন্দোলন করতে না পারে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park