1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নরসিংদী-৩ আসনের সাংসদ সিরাজ মোল্লা গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

মোঃ কাউছার মিয়া
বিশেষ প্রতিনিধিঃ-

বিস্তারিত,
১১ নভেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর আসাদ গেট এলাকা থেকে নরসিংদীর শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান।

তিনি বলেন, নরসিংদীর সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামকে আটক করে থানায় দিয়ে গেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ নারায়ণগঞ্জে দুটি মামলা রয়েছে। আমরা তাকে থানায় রেখেছি, মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তারা গাড়ি নিয়ে এসে তাকে নিয়ে যাবেন। আপাতত তিনি থানা হেফাজতে আটক আছেন।

জানা গেছে, সিরাজ মোল্লা পরিচালিত নরসিংদীর পিপলস ইউনিভার্সিটিতে আজ একটি বিশেষ সভা ছিল, ওই সভাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এই মিটিংয়ে অংশগ্রহণের জন্য সিরাজুল ইসলাম সেখানে আসেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

সিরাজুল ইসলাম নরসিংদী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park