1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নাইক্ষ্যংছড়িতে পুলিশের জালে তিন আওয়ামীলীগ নেতা

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

হামিদুল হক মার্সাল
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ-

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতার দায়ে ৩ আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাসরুল হক এর নেতৃত্বে সন্ত্রাস ও নাশকতা করার পূর্ব পরিকল্পনার অপরাধে নাইক্ষ্যংছড়ি থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের ৩ জন নেতাকে আটক করেছে।
আটককৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চাকঢালা বাজার এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র মো: সিরাজুল হক (৬০), নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সদর ইউনিয়নের ৭নং ইউপি’র সদস্য কম্বনিয়া এলাকার মোঃ কাশেম আলীর পুত্র মো: মোঃ আলী হোসেন (৪৩), নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চাকঢালা এলাকার মৃত মৌলভী জাগের হোসেনের পুত্র মোঃ ফয়েজুল্লাহ (৪২)।
আটককৃত উক্ত আওয়ামীলীগ নেতাগণ বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ১১ নভেম্বর সকালে বান্দরবান আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা যায়। জানা গেছে, তাদের বিরুদ্ধে নাশকতাসহ নানান অভিযোগ রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাসরুল হক ৩ আওয়ামীলীগ নেতাকে আটকের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। তাই দেশের শান্তিশৃঙ্খলা ঠিক রাখা ও জনসাধারণের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। সে জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাইক্ষ্যংছড়িতেও অভিযান চালানো হয়েছে। এ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে মধ্যরাতে আটক করে পুলিশ।
এ ছাড়া দেশকে অস্থিতিশীল করতে নাইক্ষ্যংছড়িতে আরও বেশ কিছু আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে তাদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park