1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নওগাঁয় হোটেল রেস্তোরাঁয় অভিযান দুই মালিকের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

কাজী স্বাধীন
স্টাফ রিপোটার :-

নওগাঁয় দুটি হোটেল-রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক এ মামলা করেন।
এর আগে সকালে শহরের দয়ালের মোড়-ডিগ্রির মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। অভিযানে পৃথক অপরাধে দয়ালের মোড় এলাকার হোটেল সাত ভাই চাম্পা ও রুবির মোড় এলাকার পঞ্চ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে মামলা নির্দেশ দেন তিনি। এসময় নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চিন্ময় প্রামাণিক বলেন, অভিযান চলাকালীন সময়ে সাত ভাই চাম্পা হোটেলে গেলে ছয় লিটার দুধ নষ্ট অবস্থায় পাওয়া যায়। এছাড়াও পঞ্চ হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় গেলে পাঁচ কেজি শুকনা ও এক কেজি নষ্ট কাঁচামরিচ পাওয়া যায়। ফলে সাত ভাই চাম্পার মালিক আমিরুল ইসলাম ও পঞ্চ হোটেলের মালিক মারুফ আহমেদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
নওগাঁ বিশুদ্ধ খাদ্য আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম বলেন, দুপুরে জেলা নিরাপদ খাদ‌্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক বাদী হয়ে মামলা দুটি করেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দিয়েছেন বিচারক।
স্থানীয়দের অভিযোগ এই পঞ্চ হোটেলে প্রতিবারই এরকম ঘটনা ঘটে এবং ফাইন করা হয় এদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park