1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

গাজীপুরে আ. লীগ নেতা হাবিব চেয়ারম্যান গ্রেপ্তার হাবিবুর রহমান খান হাবিব

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

শামসুদ্দোহা
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ-

গাজীপুর সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান হাবিবকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এলাকায় তিনি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ডান হাত বলে পরিচিত ছিলেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে বাড়িয়া থেকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে রাতে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাবিবুর রহমান খান হাবিবের বিরুদ্ধে হিন্দুদের জমি দখল, মাছের খামার দখল, বিল ভরাট, মাদকসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগের আমলে পেশাগত দায়িত্ব পালনের সময় একাধিক সাংবাদিককে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে তার ব্যাপক ভূমিকা ছিল। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
জানা যায়, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হাবিবুর রহমান দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান ছিলেন।
তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সবচেয়ে ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। প্রতিমন্ত্রীর পরিচয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। তবে গত জাতীয় সংসদ নির্বাচনে চুমকিকে ছেড়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্তারউজ্জামানের পক্ষ নেন তিনি। এ জন্য দল থেকে তাকে বহিষ্কারও করা হয়।
চেয়ারম্যান হাবিবকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, হাবিবের বিরুদ্ধে একাধিক মামলা আছে। সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তবে আত্মগোপনে থেকেই চেয়ারম্যানের দায়িত্ব পালনও করছিলেন তিনি।
আজ শনিবার সকাল পৌনে ১০টায় জয়দেবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জীবন জানান, হাবিব চেয়ারম্যান হাজতে আছেন। তাকে আজ আদালতে পাঠানো হবে

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park