1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

কক্সবাজারে পূজা মন্ডপে নাশকতার চেষ্টায় সেনা সদস্যদের মদ খাওয়ানোর চেষ্টা, আটক ২ হিন্দু যুবক

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের সেভেন আপের বোতলের মধ্যে মদ মিশিয়ে খাওয়ানোর চেষ্টার সময় ২ জন হিন্দু যুবককে আটক করা হয়েছে। কক্সবাজার কেন্দ্রীয় পূজা মন্ডপে নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যদের সাথে এই ঘটনা ঘটে । তারা পরিকল্পিত ভাবে নাশকতার সৃষ্টির উদ্দেশ্য এই কর্মকাণ্ড চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তারা হলেন, গোলদীঘির পাড়ের বাসিন্দা বিজয় ধর (২১) এবং ছোটন ধর-(২৩)।

শনিবার (১৩ অক্টোবর) মাঝ রাতে কক্সবাজার লালদীঘির পাড় কেন্দ্রীয় পূজা মন্ডপে এমন ঘটনাটি ঘটেছে।

আটক ২ হিন্দু যুবককে এক বোতল মদসহ সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তারা বলছে, পুজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের একজন সদস্যকে সেভেন আপ এর বোতলে মদ ঢুকিয়ে খাওয়ানোর চেষ্টা করে দুইজন হিন্দু যুবক। পরক্ষণে সেনা সদস্য
বিষয়টি বুঝতে পেরে পুজা মন্ডপ কমিটিকে অবগত করে। সাথে সাথে ওই ২ হিন্দু যুবককে আটক করা হয়েছে।

হিন্দু সমপ্রদায়ের মহোৎসবে সেনা সদস্যদের মদ্য পান করিয়ে পুজা মন্ডপে নাশকতার পরিকল্পনা করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, মদের বোতলসহ পূজা মন্ডপ থেকে আটক দুই হিন্দু যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park