1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ফরিদপুরে শেখ হাসিনাসহ আ.লীগের ৫০০ নেতাকর্মী মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত

শরিফুল ইসলাম,
ফরিদপুর প্রতিনিধিঃ-

ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭৬), আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪), সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৬৮), ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নামোল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

আজ শনিবার (১২ অক্টোবর) সকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ফরিদপুরের কোতয়ালী থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬)।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধাীন রয়েছে। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park