
মোঃ জাকির হোসেন (মনু)
বিশেষ প্রতিনিধিঃ-
নোয়াখালী চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার দশঘরিয়া গ্রামের মো. শাহ আলম হেঞ্জু মিয়ার ছেলে বাবুল হোসেন (২৮) ও শিশু অপহরণ মামলার ওয়ারেন্টের আসামী পরকোট গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মাঈন উদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।