1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

রাতে কৃষকের ধানের চারা নষ্ট করল প্রতিপক্ষরা

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

সোহেল রিয়ান
তালতলী বরগুনা প্রতিনিধিঃ-

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের

আঃরশিদ খন্দকার নামে এক কৃষকের ৮০ শতক জমির বোরো ধানের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর)রাতে এ ঘটনা ঘটে। আ.রশিদ খন্দকার উপজেলার ছোটবগী ইউনিয়নের গেন্ডামারা গ্রামের মৃত মোসলেম আলী খন্দকারের ছেলে।

জানা গেছে, কৃষক দীর্ঘদিন ধরে নিজের ভোগদখলে থাকা জমিতে ফসল আবাদ করে আসছেন। গত দুইমাস আগে বোরো ধানের চারা রোপণ করেন। মঙ্গলবার দিবাগত রাতে সংবাদ পান তার জমির থোর হওয়া ফসল মেশিন দিয়ে বিনষ্ট করেছে মিজানুর রহমান খলিফা,মারুফ রহমান,আরিফ রহমান গোলাম সরোয়ার গং। তাদের সাথে প্রতিপক্ষ লোকজনের সঙ্গে মামালা চলমান রয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আ.রশিদ খন্দকার বলেন,অনেক কষ্ট করে ধানের চারা কিনে জমিতে রোপণ করেছি। রাতে জমিতে ট্রিলার মেশিন দিয়ে জমির সব চারা নষ্ট করে ফেলেছে তারা আর কয়েকদিন পরেই ফসল তুলতে পারতাম । এখন যে জমিটা আবার তৈরি করে ধান রোপণ করবো তার কোনো উপায় নেই।

আঃরশিদ খন্দকারের ছেলে সোহাগ খন্দকার বলেন ‘আমার বাবা অনেক কষ্ট করে এই জমিতে ধান রোপণ করছেন। ওরা রাতের আঁধারে সব ধানের চারা নষ্ট করেছে আমি এর সঠিক বিচার চাই।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃকালাম খাঁন বলেন, এ বিষয়ে আমি কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park