1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ঠাকুরগাঁও এ শিক্ষককে মারধোর করায় মানববন্ধন, সড়ক অবরোধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে এক স্কুলের প্রধান শিক্ষককে মারধর করেছে একদল দুর্বৃত্ত এতে ক্ষুব্ধ হয়ে ক্লাস বর্জন করে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে সেই স্কুলের শিক্ষার্থীরা।
মঙ্গলবার(৮ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের সরকারকে মারধোরের পরে এমন ঘটনা ঘটেছে।
জানা গেছে, মোলানি উচ্চ বিদ্যালয়ে কিছু নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষক ফজলুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করে এলাকার আফাজ উদ্দিন ও তার দলবল। তবে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলে সেই প্রধান শিক্ষক।
এতেই ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে তারা মারধোর করে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ক্লাস বর্জন করে রাস্তায় আন্দোলনে নামে স্কুলের শিক্ষার্থীরা।এসময় বিভিন্ন প্লাকডে লিখে হামলাকারীদের বিচার চেয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে।
হামলার শিকার প্রধান শিক্ষক ফজলুল বলেন, আমি স্কুলে ঢুকার সময় হঠাত আফাজ ও তার দলবল এসে আমার পথ রোধ করে। একসময় আমাকে মারধোর শুরু করে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এই বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমি ঘটনাটি শুনেছি। একজন শিক্ষকের গায়ে হাত দেয়াটা সত্যি নিন্দনীয়। দ্রুতই এর ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park