1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

খুরুলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ” দুর্নীতির অভিযোগে সুপারের পদত্যাগের দাবি জানান ”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

রামু প্রতিনিধি::
খুরুলিয়া তা’লিমুল কুরআন দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা সুপার মাওলানা আব্দুল্লাহ আল-আমিনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, মাওলানা আব্দুল্লাহ আল-আমিন দীর্ঘদিন ধরে নানা দুর্নীতির সাথে জড়িত।

একজন শিক্ষার্থী জানান, ২২ জুলাই থেকে মাওলানা আব্দুল্লাহ আল-আমিনের পদত্যাগের দাবিতে প্রতিবাদ শুরু হয়, কিন্তু এখন পর্যন্ত তিনি পদত্যাগ করেননি। ইতিমধ্যে তিনবার মাঠে নামলেও স্থানীয় প্রভাবশালীদের কারণে সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হয়নি।

শিক্ষার্থীদের দাবি, উপজেলা টিউনো অফিসার একটি তদন্ত কমিটি পাঠিয়েছেন এবং সেখানে শিক্ষার্থীরা ২২টি অভিযোগ উত্থাপন করেছে। মাদ্রাসার সুপার কোনো দাবির যৌক্তিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন।

আরও জানা যায়, সুপার মাওলানা আব্দুল্লাহ আল-আমিন কোচিং করানোর নাম করে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৩০০০ টাকা করে নিয়েছেন, কিন্তু কোচিং ক্লাস আদৌ করানো হয়নি। তার স্ত্রীও ২০০৮ সাল থেকে মাদ্রাসায় এমপিওভুক্ত হিসেবে তালিকাভুক্ত থাকলেও কখনও ক্লাসে উপস্থিত হননি এবং সরকারি বেতন নিয়ে যাচ্ছেন।

করোনা কালের সময়ে মাদ্রাসায় ৫ লক্ষ টাকার তহবিল এলেও, সেই টাকাও আত্মসাৎ করা হয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ। এছাড়া প্রতি শিক্ষার্থীর কাছ থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে বেতন নেওয়া হচ্ছে, যা বছরে প্রায় ৯ লক্ষ টাকা হয়। এই অর্থও সঠিকভাবে ব্যয় হয়নি বলে দাবি করা হচ্ছে।

শিক্ষার্থীরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও সুপার মাওলানা আব্দুল্লাহ আল-আমিনের পদত্যাগের দাবিতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা আশা করছে, মাদ্রাসায় ন্যায়বিচার এবং সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park