1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ময়মনসিংহের ভালুকায় মায়ের হাতে মেয়ে খুন

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১২৯ বার পঠিত

ডেক্স রিপোর্ট :

ময়মনসিংহের ভালুকায় এক মা তাঁর চতুর্থ শ্রেণীতে পড়ূয়া মেয়ে কে গলা টিপে হত্যা করেছে।

পুলিশ দরজা ভেঙ্গে বাসার ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মা কেয়া চক্রবর্তী (৪০) কে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ভালুকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সাদিক টাওয়ারের ৩ তলায়। নিহত মেয়ের নাম কৃত্তিকা চক্রবর্তী (৮)। কৃত্তিকা চক্রবর্তী স্থানীয় শাহীন স্কুলের ছাত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঘটনারদিন সকালে কেয়া চক্রবর্তীর স্বামী স্কয়ার ঔষধ কোম্পানির টেরিটরি অফিসার প্রসঞ্জিত চক্রবর্তী অফিসের কাজে বাইরে চলে যান। কেয়া চক্রবর্তীর ছোট ভাই অলক চক্রবর্তী শুক্রবার দুপুরে তাঁর বোনের বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। বাইরে থেকে ডেকে দরজা খোলতে না পেড়ে তিনি পুলিশে খবর দেন। সন্ধ্যা ৭টার দিকে ভালুকা মডেল থানা পুলিশ এসে বাসার দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে কৃত্তিকা চক্রবর্তীর লাশ উদ্ধার করেন। প্রসঞ্জিত চক্রবর্তী সাদিক টাওয়ারে ভাড়া বাসা নিয়ে থাকতেন।
অলক চক্রবর্তী জানান, আমার বোন গত করোনার সময় থেকে মানসিক সমস্যায় ভোগছিলেন। কিভাবে এ ঘটনা ঘটেছে আমি কিছুই বলতে পারবো না।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে বাসার দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখা গেছে শিশুটির লাশ পড়ে রয়েছে। কিভাবে মারা গেছে এই মুহুর্তে বলা যাচ্ছে না। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park