1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শেরপুরে জেল পলাতক দুই আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

মোঃজিয়াউল হক
শেরপুর প্রতিনিধি :-

শেরপুরে জেল পলাতক আতাহার আলী(৩২) ও রাকিব মিয়া(৩১) নামে দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতাহার আলী শ্রীবরদী উপজেলার চৈতাজানি এলাকার আব্দুর রহমানের ছেলে এবং রাকিব মিয়া সদর উপজেলার বাজিতখিলা এলাকার দুদু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ৫আগষ্ট শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুস্কৃতিকারী আক্রমন করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করা করে। এসময় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার ৫১৮ হাজতী ও কয়েদী পালিয়ে যায়।

এরি জেরে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে র‌্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদেরকে পৃথক পৃথক জায়গা থেকে গ্রেফতার করে। এদের মধ্যে আতাহার আলী ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী আর রাকিব মিয়া মাদক মামলার বিচারাধীন হাজতি ছিলেন।

জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, জেল পলাতক সকল হাজতী ও কয়েদীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park