1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

বেনাপোলে ১৯টি স্বর্নের বারসহ পাচারকারী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃ
ভারতে পাচারকালে যশোরের বেনাপোলে ১৯ টি স্বর্নের বার সহ মাহফুজ মোল্লা (৩২) নামের এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে বর্ডার গাড বিজিবির সদস্যরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে যশোর- বেনাপোল মহা সড়কের আমড়াখালি চেকপোষ্ট থেকে এ স্বর্নের বারসহ তাকে আটক করা হয়। আটক মাহফুজ মোল্লা নড়াইল জেলার বড়দিয়া এলাকার হাসমত মোল্লার ছেলে।

যশোর বিজিবি’র কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের অদুরে বিজিবি’র স্থায়ী চেকপোস্ট আমড়াখালী নামক স্থানে বেনাপোল মুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাহফুজ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার শরীরে লুকানো অবস্থান থেকে স্বর্নের বার গুলো বের করে দেয়।যার ওজন (৪ কেজি) মুল্য প্রায় ৪ কোটি ৬১ লাখ টাকা।

আটক মাসুদ মোল্লাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং স্বর্নের বার যশোর ট্রেজারীতে জমা দেয়া হবে বলে জানান।

মোঃএনামুলহক, বেনাপোল প্রতিনিধি

মোবাঃ ০১৭১১৩৯৭৪৫৮

তাং২৪/০৯/২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park