1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শ্রীপুরে লবলং নদী দখলমুক্ত করতে ডেকো গার্মেন্টসকে সময় বেঁধে দিল এসিল্যান্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

শামসুদ্দোহা
শ্রীপুর উপজেলার প্রতিনিধিঃ-

গাজীপুরের শ্রীপুরে ডেকো গার্মেন্টস নামক শিল্প প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে বালু ভরাট করে লবলং নদী দখলের ঘটনায় শনিবার কয়েকটি খবর প্রকাশিত হবার পর লবলং নদী দখল মুক্ত করতে ডেকো গার্মেন্টস কর্তৃপক্ষকে সময় বেঁধে দিল শ্রীপুরের এসিল্যান্ড।

শনিবার (১৪সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে লবলং নদীর দখল কার্য পরিদর্শনে গিয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ ডেকো গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষকে ডেকে দখল কার্য বন্ধ করতে নির্দেশ দেন।

নদীর পাড় ও নদীর ওপর অবৈধভাবে ফেলা বালু সরিয়ে নেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষকে একদিনের সময় বেঁধে দেন তিনি। এছাড়াও জমির শ্রেণি পরিবর্তনের অনুমতি ছাড়া কৃষি জমিতে বালু ভরাটের কাজও বন্ধ করতে নির্দেশ দেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া লবনং নদীর পাড় এবং পাড়ের পাশদিয়ে অবৈধ ভাবে রাস্তা না করার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় লবলং নদীতে অবৈধভাবে বালু ভরাটের মাধ্যমে নদী দখলের কার্য চালাচ্ছিল স্থানীয় ডেকো গার্মেন্টস কর্তৃপক্ষ। নদী দখলের এমন খবর শনিবার কয়েকটি সংবাদ প্রকাশেরর স্থানীয় প্রশাসন জরুরী ভিত্তিতে এ পদক্ষেপ গ্রহণ করেন।

শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী, নদী দখলের খবর প্রকাশের পর স্থানীয় প্রশাসনের জরুরী পদক্ষেপে নদীর দখল কার্য বন্ধের নির্দেশনা সত্যিই প্রশংসনীয়। এর পরেও প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় নদী দখলের চেষ্টা করলে বৃহতর আন্দোলনে যাবে নদী পড়িব্রাজক দল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park