1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শ্বশুর বাড়ী বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন জাকির! ছেলের দাবী হত্যাকান্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

আমতলী (বরগুনা)

শ্বশুর বাড়ী বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামের জাকির আকন। ছেলে রাকিব আকনের দাবী সৎ মা সোনিয়া বেগম ও তার বাবার বাড়ীর লোকজন নির্যাতন করে হত্যা করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে শুক্রবার সকালে।

জানাগেছে, চার বছর আগে আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের মৃত্যু আব্দুল গনি আকনের ছেলে জাকির আকন পুজাখোলা গ্রামের আনোয়ার ব্যাপারীর কন্যা সোনিয়া বেগমকে বিয়ে করেন। সোনিয়া তার তৃতীয় স্ত্রী। সোমবার জাকির আকন শ্বশুর আনোয়ার ব্যপারীর বাড়ীতে বেড়াতে যায়। স্ত্রী সোনিয়া বেগমের দাবী তার স্বামী জাকির আকন বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বাড়ীতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর তার হদিস মিলেনি। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ীর পাশে বীজ খেতে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে। পরে তার শ্বশুর আনোয়ার ব্যাপারী জামাতাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান খাঁন তাকে মৃত্যু ঘোষনা করেছেন। মৃত্যু জাকির আকনের ছেলে রাকিব আকনের অভিযোগ তার বাবাকে তার সৎ মা সোনিয়া বেগম ও তার বাবার বাড়ীর লোকজন হত্যা করে মাঠে ফেলে রেখেছে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ তার মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত জাকির আকনের ছেলে রাকিব আকন বলেন, আমার বাবা গতকাল রাতে ফোন দিয়ে বলে আমাকে তুই এসে নিয়ে যা। আমাকে ওরা মেরে ফেলবে। এরপর থেকে বাবার ফোন বন্ধ পাই। শুক্রবার সকলে জানতে পারি আমার বাবার মরদেহ হাসপাতালে। তিনি আরো বলেন, আমার বাবাকে আমার সৎ মা ও তার বাবার বাড়ীর লোকজন হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

স্ত্রী সোনিয়া বেগমের দাবী আমার স্বামী জাকির আকন বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাড়ী যাওয়ার কথা বলে আমার বাবার বাড়ী থেকে চলে যায়। এরপর কি হয়েছে আমি জানিনা। শুক্রবার সকালে স্থানীয়রা জানান আমার স্বামী বীজ খেতে পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেছেন।

আমতলী থানা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, জাকির আকন নামের একজনের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়। এ ঘটনার থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park