1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

গন অভ্যুত্থানে শহীদ ও আহতদের আইনী সহায়তা প্রদানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার পঠিত

চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধিঃ

সম্প্রতি ছাত্র জনতার গন অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তদন্ত ও আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সকল আইনজীবী সদস্যরা সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সংবাদ সম্মেলন করেন

রবিবার (২৫আগস্ট) বিকালে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
গন অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ,শহীদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ,ফৌজদারী অপরাধ ও অন্যান্য অপরাধ আইনের আওতায় বিচারের সম্মুখীন করা এবং বিচারিক কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে পরিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে আইনি সহায়তা প্রদান করাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের প্রধান উদ্দেশ্য ও লক্ষ বলে জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি এডভোকেট আব্দুল হালিম।।তিনি আরো বলেন যে গন অভ্যুত্থানে নিহত দিনাজপুর সদর উপজেলার ৩নংফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর বিদুইশা গ্রামের রবিউল ইসলাম রাহুলের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানাই এবং সম্পূর্ণ বিনা পয়সায় আইনী সহায়তা দেবার প্রতিশ্রুতি দেন এছাড়াও দিনাজপুরের বিরলে নিহত জিয়াউর রহমানসহ গন অভ্যুত্থানে নিহত সকল পরিবারের পাশে গিয়ে দাড়ানো ও বিনা খরচে আইনী সহায়তা প্রদান করাই তাদের এই ইউনিটের একমাত্র লক্ষ বলে জানান । এছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ মাহাফুজুর রহমান খান বিপুল, হামিদুর রহমান চৌধুরী,মোল্লা মোহাম্মদ সাখোওয়াত হোসেন,মোঃ আনওয়ারুল আজিম,এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন,মোঃ মোস্তাফিজুর রহমান,মোঃ মঞ্জুরুল হক,মোঃ আব্দুর বাকী,মোঃ আইনুল হক , মোঃ বরকত আলীসহ সংগঠনের অন্যান্য আইনজীবী ।উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)এর সভাপতি জি এম হিরু,সাধারন সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন,সাব কমিটির সদস্য সচিব আব্দুস সালাম,সদস্য চন্দন মিত্র,মোকাররম হোসেন,ইসমাইল হোসেন,আবু কাওসার,মোঃ আরিফুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park