1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি কারাগারে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি (কক্সবাজার)

কক্সবাজার-৪ আসনের আলোচিত শীর্ষ ইয়াবা সম্রাট হিসাবে পরিচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হত্যা চেষ্টার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

গ্রেপ্তারের একদিন পর ২১ আগষ্ট বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কক্সবাজারের বিচারিক হাকিম আদালতে তাকে হাজির করা হলে বিচারক হামিমুন তানজিন কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আইনজীবী মোহাম্মদ শাহীন জানান।

তবে আব্দুর রহমান বদির বিরুদ্ধে টেকনাফ থানার করা হত্যা চেষ্টা মামলার রিমান্ড আবেদনটি সময়মতো আদালতকে না পৌঁছায় শুনানি হয়নি বলে জানান তিনি।

আইনজীবী মোহাম্মদ শাহীন বলেন, সোমবার হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। হত্যা চেষ্টা মামলায় দুপুরে সার্স ওয়ারেন্ট মূলে তাকে আদালতে উপস্থাপন করা হয়।

তবে তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনটি সময়মতো আদালতে না পৌঁছায় বদিকে কারাগারে পাঠানো হয়েছে। আবেদন পাওয়ার পার শুনানি হবে বলে জানান বিচারক।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, ১৯ অগাস্ট কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, তার ভাই টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ এবং অপর ভাই আবদুর রহমান বাদী হয়ে আলাদা তিনটি মামলা করেন।

মামলায় বলা হয়েছে, ৫ অগাস্ট রাতে বিএনপি নেতার পরিবারের মালিকানাধীন টেকনাফের আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইন, আব্দুল্লাহ ব্রাদার্স ফিলিং ও গ্যাস স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

তিনটি মামলার মধ্যে হত্যা চেষ্টার মামলায় আবদুর রহমান বদি, সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, জাফরের ছেলে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহানসহ ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার প্রধান আসামি বদিকে আদালতে উপস্থাপন করা হচ্ছে জেনে তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছেন বলে জানান ওসি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park