1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইগাতীতে অটো ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে চালক আহত

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০০ বার পঠিত

মোঃজিয়াউল হক , শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে অটো ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে অটো চালক মো. আসাদুল আকন্দ (৫০) আহত হয়েছেন। শনিবার (৮জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত অটো চালক উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা গ্রামের ছামছুল হকের ছেলে।

এলাকাবাসী ও থানার সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১২টার দিকে গজনী অবকাশ সংলগ্ন এলাকার রাস্তার পাশে আসাদুল আকন্দকে মারাক্তক আহত অবস্থায় তার চালিত অটোরিক্সা সহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল হাসপাতালে গিয়ে রোগীর খোঁজখবর নেন। পরে ওই অটো চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন।
স্থানীয়দের ধারণা, অটো চোরাকারবারি চক্রটি আসাদুল আকন্দের অটোরিক্সাটি ছিনতাই করতে তাহার শরীরে বিভিন্ন স্থানে ধারালো কোন কিছু দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করেও তাকে পরাস্ত করতে না পেরে ধরাপড়ার ভয়ে চক্রটি তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই হাসপাতালে গিয়ে আহত অটোচালকের খোঁজখবর নেয়া সহ ঘটনাস্থল পরিদর্শণ ও অটো চোরাকারবারি চক্রটিকে সনাক্তের চেষ্টা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীণ রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park