1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

পূর্বধলায় ডিবি পুলিশের হাতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১২১ বার পঠিত

রুহুল সরকার পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এর অভিযানে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহনুর আলম ডিবি (পশ্চিম) এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নেত্রকোনার পূর্বধলা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজিব বণিক (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ জুন) দুপুর ১ টায় উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের সুমন চক্রবর্তী এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত-রাজিব বণিক নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের রতন বণিক’র ছেলে। নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনুর আলম জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সেকান্দর আলী, এএসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মতিউর রহমান ও আমিনুরসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে রাজিব বণিক নামের একজনকে আটক করেন। পরে তাকে তল্লাশী করে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় একটি মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park