1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১৬ বার পঠিত

মোঃজিয়াউল হক , শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ মোর্শেদ খন্দকার ফকির ও আমীর হোসেন নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৬জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শ্রীবরদী উপজেলার গেরামারা কাকিলাকুড়া গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া (স্টেডিয়াম মাঠের পার্শ্বের) গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে মো. আমীর হোসেন (৩০)। এসময় তাদের কাছে থেকে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি অটো রিক্সা জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বছির আহমেদ বাদল এর নির্দেশে এসআই তনু নন্দন রুরামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সীমান্তবর্তী গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২/৩জন আসামী পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামীদের মধ্যে ১ জন তাদের পরিচিত। সে শ্রীবরদী উপজেলার সাতানী গ্রামের ৭ নং ওয়ার্ডের
লোকমান হোসেনের ছেলে রেজুয়ান (২৮)। অপরাপর অজ্ঞাত পলাতক আসামীদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বছির আহমেদ বাদল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ওই দুই আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park