1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

টংগীবাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে মারধর, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯৯ বার পঠিত

আশুলিয়া প্রতিনিধি
মো:বাবুল হোসেন

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের
টংগীবাড়িতে মহসিন শেখ(৫২) ও তার ছেলের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় মহসিন শেখের স্ত্রী বাঁধা দিলে তাকেও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনারং – টংগীবাড়ি ইউনিয়নের নাটেশ্বর গ্রামে।

এ ঘটনায় ৫ জনকে আসামী করে টংগীবাড়ি থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী মহসিন শেখ। আসামীরা হলেন, ১/জাকির হোসেন (৪৫) ২/নাজির হোসেন (৪২) ৩/ মনির হোসেন (৫৫) , তিন জনের পিতা মৃত হাতেম শেখ, ৪/ জুনায়েদ (১৮) পিতা মনির হোসেন ও ৫/ জিয়াসমিন‌ বেগম, স্বামী মনির হোসেন। আসামিরা সবাই টংগীবাড়ি উপজেলা নাটেশ্বর গ্ৰামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো,শত্রুতার এক পর্যায় ৩১ মে বিকালে
আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, কাঠের ডাঁসা নিয়ে মহসিন শেখের বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মহসিন শেখ গালিগালাজ করতে নিষেধ করলে মহসিনের ওপর হামলা করে, মহসিনকে মারধরের এক পর্যায় মহসিনের স্ত্রী ও ছেলে হৃদয় শেখ এগিয়ে আসলে তাদের কে ও মারধর করে। পরে তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টংগীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park