1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

আমের ক্যারেটে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় মাদক সরবরাহকালে ৩১৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প) এর অভিযানে গ্রেফতার।

  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

আশুলিয়া প্রতিনিধি
মো:বাবুল হোসেন

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যা ব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র্যা ব-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গত ৩০ মে ২০২৪ ইং তারিখ ২২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর ফিল্ডের হাট এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ রুবেল হোসেন (৩২), পিতা-মোঃ আব্দুল লতিফ, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-কুজাইল দক্ষিণ পাড়া, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর’কে ৩১৫ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বাড়ী নাটোর জেলা হলেও প্রায়ই সে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গোপনে অবস্থান নিলে একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহজনক হওয়ায় অটোরিক্সার গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করে আমের ক্যারেটের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৩১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park