1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরুদ্ধ হত্যার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৫২ বার পঠিত

ঠাকুরগাঁও হতে মোঃ মশিউর রহমান : ঠাকুরগাঁওয়ের সদরে সাহানাজ বেগম (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ মে) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে ৷ গৃহবধুর স্বামী বিশাল রহমান (২২) ও শ্বশুর ফারুক হোসেন সহ বাড়ির সকল লোকজন পলাতক রয়েছে। নিহত সাহানাজ বেগম ঐ গ্রামের বিশাল রহমানের স্ত্রী। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বলেন, বেশ কয়েকদিন থেকে তাদের ঝগড়া চলছে। গত রাতেও তারা ঝগড়া করেছে। অনুমান করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। রাত থেকেই তাদের বাড়ির সবাই পলাতক রয়েছে। ছেলেটি মাদকের সঙ্গে জড়িত ছিল ৷ পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত সাপেক্ষে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। বাসার সকলেই পলাতক তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। মরদেহ ময়নাতদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park