1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

আর্তনাদ করা সেই পরিবারের পাসে IGNITE THE NATION

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৩১ বার পঠিত

মেহেদী হাসান, বরগুনা

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রেমালের ধ্বংসযজ্ঞের আর্তনাদের হাহাকারে ভারী উপকূলের পুরো আকাশ ।

গৃহহারা হয়ে প্রবল ঝড়ের মধ্যে কান্নার ভেঙ্গে পড়া উপকূলীয় জেলা বরগুনার ধুপতির গ্রামের সোবাহান শরীফ ও স্ত্রীর এমনি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরলাল হয়।

সেই বৃদ্ধ দম্পতি ও তার পরিবারের পাশে খাবার পোশাক ওষুধ নিয়ে দাঁড়ায় IGNITE THE NATION নামে তরুন একটি সংস্থা।

তাদের থেকে জানা যায় গতকাল ভিডিওটি ধারণ হয় স্থানীয় একজন স্বেচ্ছাসেবকের ক্যামেরায় । পরবর্তীতে সেটি সামাজিক মাধ্যেমে ভাইরাল হয়। স্বেচ্ছাসেবক যখন ভিডিওটি পাঠায় সাথে সাথেই তারা ওই অঞ্চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তারা আজ সেই পরিবার সহ আরও কিছু পরিবারে মধ্যে সযোগিতা পৌঁছে দিতে সক্ষম হয়।পাশাপাশি গতকাল থেকে তারা আশ্রয় কেন্দ্রে গুলোতে শুকনো খাবার দিয়ে যাচ্ছে । তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান।

স্থানীয় সংবাদ কর্মীদের থেকে জানা যায়
উপকূলীয় জেলায় এটি একটি উদাহরন মাত্র। বাস্তবতা এর চেয়েও অনেক অনেক ভয়ানক । যা অনেক অংশে ছাড়িয়ে গিয়েছে সিডরের ভয়াবহতাকেও। বিধ্বস্ত বসত বাড়ি ফসলের মাঠ, ডুবে আছে নিম্ন অঞ্চল। বিশুদ্ধ পানি, খাবার ,মেডিসিন পোশাক ,স্থায়ী বসত সবকিছুর সংকট প্রবল। জরুরী ত্রাণ পর্যাপ্ত আসছে না ।

জেলা প্রশাসন থেকে জানা যায় বরগুনার ৩০০ টি প্লাবিত গ্রামের বিধ্বস্ত বাড়ি ঘরের সংখ্যা (সম্পূর্ণ) ৩,৩৭৪টি(আনুমানিক)। বন্যা দুর্গত মানুষের সংখ্যা: ২,৩১,৭০০ জন (আনুমানিক)। বিধ্বস্ত বাড়ি ঘরের সংখ্যা (আংশিক): ১৩,০৩৪টি(আনুমানিক)।
বাঁধ ক্ষতিগ্রস্ত: ১২ কি.মি। কৃষি জমি প্লাবিত: ৬০০০ হেক্টর জমি। মাছের ঘের ও উন্মুক্ত জলাশয়ের প্লাবিত: ৪১৫৭ হেক্টর।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park