1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

সাভারে সাংবাদিক মারধরের ঘটনায় গ্রেফতার ২ জন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১২৩ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার
সাভারে সাংবাদিক আকলাকুর রহমান আকাশকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।এছাড়াও ভুক্তভোগীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮ মে) ভোরে সাভার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩৪) এবং লক্ষ্মীপুর জেলার চন্দগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল (৩৪)। বর্তমানে তারা সাভারের ব্যাংক কলোনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।সাভারে কারখানা দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দ্যা ডেইলি স্টার ও নাগরিক টেলিভিশনের সাংবাদিক আকাশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক আকাশকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুইজনকে আজ ভোরে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এছাড়া গতকাল দুপুরে কারখানার একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় সাংবাদিকের ছিনিয়ে নেওয়া মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।উল্লেখ্য, গত রোববার (২৬ মে) সাভার পৌরসভার ভাগলপুর এলাকায় বেঙ্গল ফাইন সিরামিক নামের একটি সিরামিক কারখানা চত্বরে তথ্য সংগ্রহের জন্যে গেলে ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির সাভার প্রতিনিধি আকলাকুর রহমান আকাশকে মারধর করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ভুক্তভোগী আকাশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park