1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

প্রতারনার দায়ে দিনাজপুর পাঁচবাড়ি মোখলেছুর রহমান মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিএসডিএ’র নির্বাহী পরিচালক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১০২ বার পঠিত

======================================================

চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধিঃ
=======================
গরীব ,অসহায় থেক শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে গঞ্চিত আমানত ফেরত না দিয়ে আত্মসাত করার অভিযোগে দিনাজপুর পাঁচবাড়ি মোকলেছুর রহমান মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বেসরকারি সংস্থা বাংলাদেশ সোস্যাল ডেভেলপমেন্ট একাডেমী (বিএসডিএ)এর নির্বাহী পরিচালক ড.মোঃ আব্দুস সালামকে আটক করে আদালতে প্রেরন করেছে পুলিশ।
গত ১৮মে ২৪ ফারজানা রিমা নামে এক ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় গতকাল (২৬মে)তাকে আটক করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন ।
স্বরে জমিনে খোঁজ নিয়ে একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলে বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অভিযোগসুত্রে জানা যায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ও বিএসডিএ’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালামের খপ্পরে পড়ে অনেক অসহায় মানুষ,অনেক পরিবার আজ সর্বস্বান্ত ও ধ্বংস হতে বসেছে ।
দিনাজপুর শহরের পুলহাট বড়পুল এলাকার মোঃ আজাহার আলীর মেয়ে ফারজানা রীমার দায়েরকৃত মামলাসুত্রে জানা যায় গত ২২সালের ৩১মে সকালে ঈদগাহ আবাসিক এলাকায়’ বিএসডিএ’ এর প্রধান কার্যালয়ে গিয়ে তার স্বামী ,মা ও বোনের উপস্থিতিতে বিএসডিএ’র ঘূর্ণায়মান ঋনদান তহবিলে ১০লক্ষ টাকা দুই বছরের জন্য গঞ্চিত রাখে। জমা রাখার এক বছর পেরিয়ে হঠাৎ নগদ টাকার প্রয়োজন হলে ২৩সালের সেপ্টেম্বরে টাকা ফেরতের জন্য আবেদন করলে বিএসডিএ নির্বাহী পরিচালক মুনাফাতো দুরের কথা মুল টাকা ফেরত দিতে বিভিন্ন ধরনের তালবাহানা করে এবং দিনের পর দিন সময় ক্ষেপন করতে থাকে।একই ভাবে গত ২৪সালের ২০এপ্রিল অনেক সাক্ষীর উপস্থিতিতে পুনরায় তার জমায়েত ১০লক্ষ টাকা ফেরত চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় । ফারজানা রীমার মতো ফারজনা ইয়াসমিন, মোছা জাহানারা বেগম ,ফারজানা ববি সহ আরো অসংখ্য নারী পুরুষের সঞ্জয়,মাসিক ডিপিএস ,এককালীন আমানত সহ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা করে আসছে। তার এই কাজে প্রত্যক্ষ মদদ যুগিয়েছে তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সৈয়দা সাবিনা তাবাসুম।তার বিরুদ্ধেও ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। মানুষের কষ্টার্জিত জমানো অর্থ ফেরত পেতে আইনের সুদৃষ্টি কামনা করেন একাধিক ভুক্তভোগী ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park