1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১২৭ বার পঠিত

ঠাকুরগাঁও হতে মোঃ মশিউর রহমান : ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সহ ৩ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪/০৫/২০২৪ ইং ৩০ বোতল ফেনসিডিল, ১২০ গ্রাম শুকনো গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউপির পশ্চিম সরলিয়া গ্রামের মৃত সোয়ার উদ্দীনের ছেলে মো: দাবার উদ্দীন (৬২) কে ৩০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়।
অপরদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপরে সন্দেহভাজন ব্যক্তি মো: মানিক (৩১) কে ১২০ গ্রাম শুকনো গাঁজা সহ গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ। সে অত্র থানাধীন সেনিহারী মধ্যপাড়া গ্রামের মো: আলাব উদ্দীন ওরফে আলাউদ্দিনের ছেলে।
একই সাথে পীরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে রঘুনাথপুর মৌজাস্থ পীরগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সামনে থেকে ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলার সিন্দুনা গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে মো: রশিদ (৪৩) কে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park