1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

প্রচন্ড তাপদাহে জনজীবনে বিপর্যস্ত

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

==================================
চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধিঃ
======================
প্রচন্ড তাপদাহে দিনাজপুরে জনজীবনে বিপর্যস্ত হয়ে পরেছে।চরম বিপাকে পরেছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো।প্রচন্ড তাপকে উপেক্ষা করে ঘর থেকে বের হওয়াই মানুষের দায় হয়ে পরেছে ।তবুও পেটের দায়ে যারা প্রচন্ড রোদ আর গরমকে উপেক্ষা করে ঘড়ের বাহিরে বের হচ্ছে তাও মিলছে না তেমন আয় বলে জানায় নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবী মানুষ।প্রচন্ড তাপদাহ আর গরমে মানুষ খুঁজছে একটু স্বস্তির জায়গা।
দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪১ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা যায় সকাল ১১টা পর্যন্ত তাপমাত্রা ছিল ৩৯ডিগ্রি সেলসিয়াস এবং অতিবেগুনী সূচক ছিল অতি উচ ৯দশমিক ৭ ।বেলা বাড়ার সাথে সাথে এই তাপমাত্রা গিয়ে দাঁড়ায় ৪১ডিগ্রি সেলসিয়াস এবং অতিবেগুনী সূচক কিছুটা কমে দাঁড়ায় ৮দশমিক ৮।বাতাসের আপেক্ষিক আদ্রর্তা ছিল শতকরা ৪১ এবং বায়ুমন্ডলীয় চাপ ছিল ৯৯৩ হেক্টোপ্যাসালস।তবে বেলা বাড়ার সাথে সাথে বাতাসের আদ্রর্তা,অতিবেগুনী চাপ এবং বায়ুমন্ডলীয় চাপের কিছুটা তারতম্য হবে।তবে প্রচন্ড গরম আর রোদের প্রখরতাকে উপেক্ষা করে জমিতে ধান কাটছে কৃষক।তাদের সাথে কথা বললে জানায় প্রচন্ড রোদ আর গরমে খুব কষ্ট হলেও কি করবো?পেটের ভাত জোগার করতে হলে ধান না কাটতে আসলে আর উপায় কি?একদিন কাম না করলে তো আর পেটের ভাত জুটবো না।তবে এই প্রচন্ড গরমে জ্বর ,সর্দি কাশিসহ বিভিন্ন গরমজনীত রোগের প্রকোপ বাড়ছে বলে হাসপাতাল সুত্রে জানা যায় ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park