1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে শ্রমিক আন্দোলনে সংঘর্ষ ওসি ও সাংবাদিক আহত, পুলিশের গাড়িতে আগুন নিকলীতে নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২-এর উদ্বোধন পল্লী সঞ্চয় ব্যাংকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তেঁতুলঝোড়াকে একটি আধুনিক ইউনিয়ন গঠন করাই আমার মূল লক্ষ্য – কাউসার খুলনার দিঘলিয়ায় জামায়াতের ওয়ার্ড সভাপতির ঘরে বোমা বিস্ফোরণ আহত -১ বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকসহ চার আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বেনাপোল বন্দরে আওয়ামী লীগের দোসরদের ঠেকাতে শ্রমিকদের পথসভা। নিকলীতে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পলাতক

সাভারে শ্রমিক আন্দোলনে সংঘর্ষ ওসি ও সাংবাদিক আহত, পুলিশের গাড়িতে আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

ঢাকার সাভারে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, পদ্মার মোড় ও উলাইল এলাকায় শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস (টিয়ারশেল) নিক্ষেপ করে। অন্যদিকে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
একপর্যায়ে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সেখানে দায়িত্বরত সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের ওপর হামলা চালায় এবং তাকে বহনকারী পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ওসি সাইফুল ইসলামকে উদ্ধার করে আশঙ্কাজনক পরিস্থিতি থেকে নিরাপদে সরিয়ে নেন পুলিশ সদস্যরা।
সংবাদ সংগ্রহ করার সময়ও শ্রমিকদের হামলায় একাধিক সাংবাদিক আহত হন। হেমায়েতপুরে ঘটনার সংবাদ প্রকাশের উদ্দেশ্যে তথ্য ও ভিডিও ধারণ করার সময় সাভার প্রেসক্লাবের সভাপতি ও নিউজ ২৪-এর স্টাফ রিপোর্টার নাজমুল হুদা এবং ক্যামেরাপারসন এমদাদ হোসেনের ওপর হামলা চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরবর্তীতে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে একই এলাকায় দায়িত্ব পালনকালে স্টার নিউজের প্রতিনিধি আহমেদ সোহান সিরাজী এবং একাত্তর টেলিভিশনের সাংবাদিক রায়হান ও উজ্জ্বল হোসেনের ওপর হামলা চালিয়ে তাদের আহত করা হয়।
গণমাধ্যমকর্মীদের ওপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাভারসহ দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পোশাক খাতের আন্দোলনের অজুহাতে দেশকে অস্থিতিশীল করতে একটি বহিরাগত স্বার্থান্বেষী মহল এ ধরনের অরাজকতা ও সহিংসতা চালাচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park