1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার দিঘলিয়ায় জামায়াতের ওয়ার্ড সভাপতির ঘরে বোমা বিস্ফোরণ আহত -১ বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকসহ চার আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বেনাপোল বন্দরে আওয়ামী লীগের দোসরদের ঠেকাতে শ্রমিকদের পথসভা। নিকলীতে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পলাতক কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ মজনু শেখ
বাগেরহাট সদর প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা-বাগেরহাট-মোংলা সফর উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা করেছে বাগেরহাট সদর উপজেলা যুবদল। আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) নির্ধারিত এ সফরকে কেন্দ্র করে সোমবার (২ নভেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলা যুবদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সোমবার বিকেলে বাগেরহাট সদরের নূর মসজিদ মোড়স্থ যুবদলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবুল হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন’সহ বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় আগামী ৫ নভেম্বরের কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইউনিয়নভিত্তিক সাংগঠনিক তৎপরতা জোরদার, নেতাকর্মীদের সমন্বয় এবং দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার ১০টি ইউনিয়নের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতারা।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের খুলনা-বাগেরহাট-মোংলা সফরকে সফল করতে সদর উপজেলা যুবদলের প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা যুবদলের ১০টি ইউনিয়নের নেতাকর্মীরা সমন্বিতভাবে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন।

এ প্রস্তুতি সভার মধ্য দিয়ে ৫ নভেম্বরের সফরকে কেন্দ্র করে বাগেরহাট সদর উপজেলা যুবদলের স্থানীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park