1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

আদাঐর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে আল আমিন ইসলাম।

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মাঠে সক্রিয় হয়েছেন তরুণ স্বেচ্ছাসেবক দলের নেতা ও সমাজকর্মী মোঃ আল আমিন ইসলাম। দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয় পর্যায়ে তার একটি জনসম্পৃক্ততা তৈরি হয়েছে বলে দাবি করছেন তার সমর্থকরা।
মোঃ আল আমিন ইসলাম মাধবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি ও সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মিঠাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, মিঠাপুকুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
শিক্ষাক্ষেত্রেও তার সম্পৃক্ততা রয়েছে। তিনি জাগরণ আইডিয়াল একাডেমি, শিশু কানন বিদ্যানিকেতন, আলিফ আইডিয়াল একাডেমি, ফারহান বিদ্যানিকেতন এবং সেরু মিয়া-রাণু বেগম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক অঙ্গনেও আল আমিন ইসলামের দীর্ঘদিনের সক্রিয়তা রয়েছে। তিনি মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক, সাবেক হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য, সাবেক সহ-সভাপতি সিলেট বিভাগীয় ছাত্র ফোরাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাধবপুর উপজেলা ছাত্রদল এবং আদাঐর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এবার নিজের এলাকার মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন।
স্থানীয় কয়েকজন ভোটারের ভাষ্য, তরুণ বয়স, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়তা এবং মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে আল আমিন ইসলামের একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণদের একটি অংশ তার কর্মকাণ্ডের প্রতি আগ্রহী। তবে নির্বাচনে তার সাফল্য নির্ভর করবে সব শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতাদর্শের মানুষের সমর্থন আদায়ের ওপর—এমন মত স্থানীয়দের।
আল আমিন ইসলামের সমর্থকদের দাবি, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার প্রার্থিতা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল আমিন ইসলাম বলেন, “আমি আপনাদের এলাকারই সন্তান। সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ইনশাআল্লাহ এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করব। বর্তমানে এলাকার অনেক রাস্তা-ঘাটের বেহাল অবস্থা। পাশাপাশি মাদক ও চুরির মতো সমস্যাও বেড়েছে। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে চেয়ারম্যান হিসেবে এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৪নং আদাঐর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হলে আল আমিন ইসলাম একজন আলোচিত প্রার্থী হিসেবে মাঠে থাকতে পারেন। তবে নির্বাচনী মাঠে তার সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সব শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষের সমর্থন অর্জন করাই হবে তার জন্য বড় চ্যালেঞ্জ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park