1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় ১৩ টি বিষয়ে অভিন্ন প্রশ্ন হবে

মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

মান্দা( ন‌ওগাঁ)প্রতিনিধিঃ
মোঃ সাজজাদ হোসাইন

নওগাঁর মান্দা উপজেলার ১৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় চার মাস ধরে প্রয়োজনীয় ওষুধের সংকট চলছে। এসব কেন্দ্রে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের অনেকেই বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন। এতে বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের ভোগান্তি বেড়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘুরে জানা গেছে, কেন্দ্রগুলোতে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় ওষুধ সরবরাহ কম। ফলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নিতে এসে অনেক রোগী খালি হাতে ফিরছেন। কেউ কেউ বাধ্য হয়ে স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কিনছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়ন পর্যায়ের এসব স্বাস্থ্যকেন্দ্রের ওপর দরিদ্র ও নিম্নআয়ের মানুষের নির্ভরতা বেশি। বিশেষ করে নিয়মিত ওষুধ সেবন করতে হয়—এমন রোগীদের জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনা মূল্যে ওষুধ পাওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ওষুধ না থাকায় তাঁদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park