1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় ১৩ টি বিষয়ে অভিন্ন প্রশ্ন হবে

বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

আকতার হোসেন, ​স্টাফ রিপোর্টার,

বড় ভাইয়ের অসমাপ্ত স্বপ্নগুলো ঠিক যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুধু করতে চাই । আর এই কাজগুলো শেষ করতে বিরুলিয়া ইউনিয়ন বাসীর সার্বিক সহযোগিতা ও সমর্থন চেয়েছেন আসন্ন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এবং সাত নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলাল এর ছোট ভাই মোঃ আনোয়ার হোসেন ।
সাভার উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক সম্ভাবনা ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র ৭ নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদ । বিখ্যাত ‘গোলাপ গ্রাম’ সাদুল্লাপুর, তুরাগ নদের কোলঘেঁষে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য, একাধিক খ্যাতনামা বিশ্ববিদ্যালয় এবং রাজধানী ঢাকা সংলগ্ন কৌশলগত অবস্থানের কারণে পুরো সাভারের মধ্যে বিরুলিয়া ইউনিয়ন এক বিশেষ গুরুত্বপূর্ণ স্হান হিসেবে এরই মধ্যে পরিচিত লাব করেছে । তবে সম্ভাবনাময় এই জনপদ দ্রুত নগরায়নের দিকে ধাবিত হলেও, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ‘গত এক যুগেরও বেশি সময় ধরে সঠিক নেতৃত্ব ও সঠিক পরিকল্পনার অভাবে অবহেলা আর বঞ্চিত হওয়ার শিকার হয়েছেন বিরুলিয়া ইউনিয়নের সাধারণ জনগণ ।
​এমন প্রেক্ষাপটে বিরুলিয়া ইউনিয়নের পিছিয়ে পড়া জনপদকে নতুন আলোয় উদ্ভাসিত করতে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রার্থী হিসেবে জোরালো ভূমিকা রাখছেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এবং ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর অত্যন্ত আস্থাভাজন, বিশ্বস্ত ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ও বিরুলিয়ার জনপ্রিয় বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন ।
​বিরুলিয়া ইউনিয়নের রাজনীতি ও সমাজসেবার ইতিহাসে অত্যন্ত শ্রদ্ধেয় একটি নাম মরহুম আলাল চেয়ারম্যান । সাধারণ মানুষের বিপদ-আপদে পাশে থেকে তিনি যে ভালোবাসা অর্জন করেছিলেন, তা আজও বিরুলিয়াবাসীর স্মৃতিতে উজ্জ্বল । সাবেক এই চেয়ারম্যানের ছোট ভাই মোঃ আনোয়ার হোসেন রাজপথের দুর্দিনের ত্যাগী নেতা হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছেন । কাজ করে যাচ্ছেন বিরুলিয়া ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । দল, মত,ধর্ম – বর্ণ নির্বিশেষে কাজ করে যাচ্ছেন সবাই কে নিয়ে ।
এলাকার সর্বস্তরের জনগণ মনে করছেন, মরহুম আলাল চেয়ারম্যানের রেখে যাওয়া অসমাপ্ত কাজ ও সেবার ধারা অব্যাহত রাখতে আনোয়ার হোসেনই সবচেয়ে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী ।
একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মূল দায়িত্ব ও বিরুলিয়ার মানুষের বর্তমান চাহিদা –
# পরিকল্পিত রাস্তাঘাট, ড্রেনেজ ও গ্রামীণ অবকাঠামোর সুষম উন্নয়ন করা ।
#জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ সহজীকরণ এবং কোনো রকম হয়রানি ছাড়া সকল ধরনের ভাতা (বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী) বণ্টন নিশ্চিত করা ।
#গ্রাম আদালতের মাধ্যমে নিরপক্ষ ও বাণিজমুক্ত শালিসের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ।
#তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা ।
​বিরুলিয়া ইউনিয়নে বিগত দিনে উন্নয়ন ও নাগরিক সুবিধা প্রদানে যে ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে একজন দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞ ও স্থানীয়দের সুশীল সমাজের প্রতিনিধিরা ।
ভোটারদের মন জয় করতে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপার্থী মোঃ আনোয়ার হোসেনের বিশেষ প্রতিশ্রুতি ও বক্তব্য –
“জনগণের প্রতি গত ১ যুগের বেশি সময় ধরে অবহেলা দেখেছি, আর দেখতে চাই না “এই স্লোগানকে সামনে রেখে তিনি ভোটারদের সামনে যেসব প্রধান প্রতিশ্রুতি ও বক্তব্য উপস্থাপন করেছেন তা হলো –
-মাদক ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
সমাজে মাদক, জুয়া ও নারী নির্যাতনের কারণে তৈরি হওয়া পারিবারিক অশান্তি বন্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে ।
-শালিশ বাণিজ্য ও চাঁদাবাজিমুক্ত বিরুলিয়া
বিচার প্রক্রিয়াকে সাধারণ মানুষের জন্য সহজ করা, যেখানে ধনী-দরিদ্রের কোনো ভেদাভেদ থাকবে না । ন্যায় বিচার নিশ্চিত করা হবে ।
-যুব সমাজ ও নারীদের কর্মসংস্থান
বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যাতে তরুণেরা মাদকের দিকে ধাবিত না হয় । পাশাপাশি নারীদের সেলাই, ব্লক ও বাটির কাজ সহ নানা ক্ষুদ্র কাজের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে ।
-নাগরিক বান্ধব পরিষদ
ইউনিয়ন পরিষদকে কোনো বিশেষ গোষ্ঠীর কার্যালয় না বানিয়ে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত সেবাকেন্দ্রে রূপান্তর করা হবে ।
জনগণের প্রত্যাশা ও নির্বাচনী হাওয়া –
​স্থানীয় ভোটাররা জানান, বিরুলিয়ার মানুষ এখন এমন একজন প্রতিনিধি চায় যিনি সুখে-দুঃখে পাশে থাকবেন এবং স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্ত হয়ে কাজ করবেন । রাজনৈতিক মাঠে মোঃ আনোয়ার হোসেনের উপস্থিতি এবং তাঁর ভাই মরহুম আলাল চেয়ারম্যানের সুনাম এই দুইয়ের সমন্বয়ে সাধারণ মানুষের মাঝে এক নতুন আশার সঞ্চার সৃষ্টি হয়েছে ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park