
আকতার হোসেন, স্টাফ রিপোর্টার
” মাদককে না বলি লেখাপড়া এবং খেলাধুলাকে হ্যা বলি ” এই স্লোগানকে সামনে রেখে সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার( ১৭ সেপ্টেম্বর ) বিকেলে সাভার পৌরসভার আট নং ওয়ার্ডের রাজাশন সরকারি স্কুলের মাঠে এই খেলার উদ্বোধন করা হয় । সাভার পৌর বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ মঈন উদ্দিন বিপ্লব । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আবদুল করিম পালোয়ান , হাজী মোঃ জয়নাল আবেদীন , বেদন সরকার , সাভার পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মেহেদী হাসান মাসুম , সাভার পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এডভোকেট তানজিলা আফরিন , সাভার পৌর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম । এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাভার পৌরসভার আট নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল । উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন রাজাশন স্পোর্টিং ক্লাব বনাম নাঈম ওয়ারিয়র্স এফসি । খেলায় ২-১ গোলের ব্যবধানে রাজাশন স্পোর্টিং ক্লাব জয়লাভ করে । প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব বলেন ” বৈরী আবহাওয়ার মধ্যেও অনেক সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে । এজন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই । সবাই আমার কাছে দাবী করেছে মাঠটি যেন অতি তাড়াতাড়ি সংস্কার করে দেওয়া হয় , আমি কথা দিয়ে যাচ্ছি অতি তাড়াতাড়ি এই মাঠটি পুর্নাঙ্গ সংস্কার করা হবে যাবে তরুণ সমাজ নিয়মিত মাঠে খেলাধুলা করতে পারে । আমি খুব তাড়াতাড়ি এই মাঠটি সারাবছর খেলার উপযোগী করে দেওয়ার চেষ্টা করবো ” । এসময় খেলোয়াড়দের উদ্দেশ্যে রাশেদুল ইসলাম রাসেল বলেন ” খেলাধুলা শরীর ও মন ভালো রাখে । নেশা মুক্ত সমাজ গড়তে খেলাধুলা বিশেষ ভূমিকা পালন করে । শরীরকে শতভাগ সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই । খেলাধুলা করলে মাদক থেকে দুরে থাকা যায়, তাই আমরা সবাই অল্প সময়ের জন্য হলেও নিয়মিত মাঠে আসবো এবং খেলাধুলা করবো ” । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সাব্বির হোসন । সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিমেল খান ।