1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজারের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস আলী সখীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমাস আলী সকালে ঠেলাগাড়িতে লাকড়ি নিয়ে বিক্রির জন্য রতনগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ব্রিজের ঢালু অংশ দিয়ে নিচে নামার সময় হঠাৎ করে লাকড়িসহ ঠেলাগাড়িটি উল্টে যায়। এতে তিনি গাড়িটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, রতনগঞ্জ বাজারের নতুন ব্রিজের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার কারণে কাজ থেমে আছে বলে জানা গেছে। ফলে বর্তমানে পুরোনো ব্রিজের আংশিক ঢালু অংশ ব্যবহার করেই ঠেলাগাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।

তাদের দাবি, পুরোনো ব্রিজের ওই অংশটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। নতুন ব্রিজের নির্মাণকাজ দ্রুত শেষ করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আলমাস আলী সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। ঘটনাটি তদন্তে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park