1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কবিরহাট সরকারী কলেজে ফুটবল প্রতিযোগিতা ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

– নুর আলাম বিপ্লব, নোয়াখালী –

খেলায় গড়ি চরিত্র, শিক্ষায় গড়ি দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের (বালক-বালিকা) অংশগ্রহণে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়। নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ও কবিরহাট ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোমিত ফয়সালের সহযোগিতায় এ ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কবিরহাট ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সৌরভ হোসেন কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক আব্দুল বাছেত হিরন, কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির এবং কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুন প্রমুখ।

ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা উৎসাহ প্রকাশ করেন। এ সময় গোলাম মোমিত ফয়সাল বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park