
নুর আলাম বিপ্লব, নোয়াখালী –
১ লা সেপ্টেম্বর ( মঙ্গলবার)
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী কবিরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।
বিকেলে শহীদ ওয়াসিম চত্বরে উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল বের করা হয়। র্যালিটি নোয়াখালী ৫ আসনের এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম নেতৃত্বে কবিরহাট বাজার প্রদক্ষিণ করে শহিদ ওয়াসিম চত্বরে এসে শেষ করে, চত্বরে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপি সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি ও স্হানীয় বিএনপির এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম,
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং দেশের রাজনীতি ও গণমানুষের অধিকার রক্ষায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অবদানের কথা তুলে ধরেন, এমপি ফখরুল ইসলাম বলেন বহুদলীয় গণতন্ত্রের ধারক বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি বলেন আগামী স্হানীয় নির্বাচনে কেউ দলের ত্যাগী হলেও সালিশ বাণিজ্য অনিয়মের সাথে জড়িতে প্রমান পেলে দলের নমিশন পাবেন না, অনুষ্ঠানে আরো উপস্থিত কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন সদস্য সচিব সৌরভ হোসেন কামাল পৌর বিএনপি আহ্বায়ক মোস্তাফিজুররহমান মনজু সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, জেলা বিএনপি সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, মোহাম্মদ সাহাব উদ্দিন, আরাফাত হোসেন হাচান,শাহাদাত হোসেন, আহছানউল্লা মোহন, ছাএনেতা, জহির, হৃদয়, মামুন, রিজন ও বিএনপির অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।