1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নিকলীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী—কিশোরগঞ্জ।

বিদ্রোহের অগ্নিবীণা হাতে অন্যায়ের বিরুদ্ধে যিনি উচ্চারণ করেছিলেন সাম্যের বাণী, প্রেমের সুরে যিনি ছুঁয়ে গেছেন কোটি মানুষের হৃদয়—সেই বিদ্রোহী, সাম্য ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের নিকলীতে অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও উদ্বোধক আবু বাক্কার ছিদ্দিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, দামপাড়া কারার মাহতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহা, নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহসীন, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ খাইরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোজাম্মেল হক (আবীর) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাব হোসেন প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আরাধন দে-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সংগ্রামী চেতনা ও অসাম্প্রদায়িক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় কবির জীবনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তাঁর সাহিত্য ও কর্মময় জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন মানবতা, সাম্য, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও দর্শন তরুণ প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর পাশাপাশি মানবিক ও সুন্দর সমাজ গঠনের অনুপ্রেরণা জোগায়। নজরুলের সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে আবু বকর ছিদ্দিক কবি নজরুল ইসলামের ধারাবাহিক জীবনাদর্শ ও সাহিত্যিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park