1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরগুনাবাসীকে ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেবের শুভেচ্ছা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার, বরগুনা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনা জেলাবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন – বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব ও গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাওলানা মোঃ আব্দুল মোতালেব ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য, দলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের সঙ্গে জড়িত একটি রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো। বরগুনার সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

আগামী দিনের রাজনৈতিক পথচলা প্রসঙ্গে মাওলানা মোঃ আব্দুল মোতালেব বলেন, বরগুনার মানুষ যদি আমাকে তাদের পাশে থাকার সুযোগ দেন, তাহলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। উন্নয়ন, জনসেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ বরগুনা গড়ে তোলাই আমার লক্ষ্য।
জাতীয়তাবাদী দলের সকল
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ত্যাগ, শৃঙ্খলা, ঐক্য ও মানুষের প্রতি ভালোবাসাই হবে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি। জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ইতিমধ্যেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলের বরগুনা জেলার সবকটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করে আলেম সমাজের বিশাল একটা অংশকে জাতীয়তাবাদী ওলামা দলের পতাকা তলে সুসংগঠিত করেছেন।

রাজনৈতিক অঙ্গনে মাওলানা মোঃ আব্দুল মোতালেবকে জনসম্পৃক্ত, সাহসী ও কর্মীবান্ধব নেতা হিসেবে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে পরিচিত করে তুলতে তাঁর বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড ভূমিকা রেখেছে। আগামী দিনে বরগুনা জেলা পর্যায়ের নেতৃত্বে তাঁর আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশাও রয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park