1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

চ্যানেল আই এর টকশো উপস্থাপনায়- সালাম মাহমুদ।

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

চ্যানেল আই এর জনপ্রিয় টকশো আমরাই বাংলাদেশ উপস্থাপনা করছেন সালাম মাহমুদ। প্রতি মাসের প্রথম ও শেষ সপ্তাহে আমরাই বাংলাদেশ টকশো নিয়মিত প্রচারিত হচ্ছে। আমরাই বাংলাদেশ টকশো গ্রন্থনা পরিকল্পনা ও সমন্বয়ে রয়েছেন হাফিজ রহমান, নির্বাহী প্রযোজক আমিনুল ইসলাম রাজু, প্রযোজনা কামরুজ্জামান রিপন। টকশোতে দেশের সমসাময়িক অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, উন্নয়ন ও জনজীবনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের মতামত তুলে ধরেন। আমরাই বাংলাদেশের বিভিন্ন পর্বে কথা বলেছেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ফাউন্ডার এন্ড সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল, অতিথি গ্রুপের ব্র্যান্ড এম্বাসেডার চিত্রনায়ক ডিএ তায়েব, কর্ণফুলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়া, রিহ্যাব এর পরিচালক খাজা নাজিবুল্লাহ চৌধুরীসহ বরেণ্য ব্যক্তিত্বগণ। জনপ্রিয় টিভি উপস্থাপক সালাম মাহমুদ ইতিপূর্বে বাংলাদেশ টেলিভিশনের ডিজিটাল অর্থনীতি, বাংলাটিভি৭১ এর নতুন মাত্রা, আইটিভি অনলাইন এর আই টক,জয়যাত্রা টেলিভিশনের জয়যাত্রা পত্রিকা বিশ্লেষন, দৈনিক গণকণ্ঠের প্রেক্ষাপট, প্রবাস আলাপন, দৈনিক কালের সমাজ এর লাইভ টকশো সেলিব্রেটি শো, দৈনিক আমার বার্তা লাইভ টকশো ভিন্নমাত্রা অনুষ্ঠানগুলো উপস্থাপনা করে ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা পেয়েছেন।

জয়যাত্রা পত্রিকা বিশ্লেষন এর তিন শতাধিক পর্ব উপস্থাপনা করেছেন। বাংলাটিভি৭১ এর জনপ্রিয় টকশো এর দুই সহস্রাধিক পর্ব তিনি উপস্থাপনা করেছেন।

সালাম মাহমুদের উপস্থাপনায় টকশোতে ষ্টুডিওতে উপস্থিত থেকে এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন সরকারের মন্ত্রী মহোদয়গণ, জাতীয় সংসদের এমপি মহোদয়গণ, বিভিন্ন দেশে অবস্থানরত ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবকগণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park