1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

আইনশৃঙ্খলা কমিটির সভা নাইক্ষ্যংছড়ি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

হামিদুল হক মার্শাল
নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময়ে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: এনামুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,সীমান্ত এলাকায় নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, যানবাহন চলাচল এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা
নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসির প্রতিনিধি) ওসি (তদন্ত) আসাদ। নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি,বাংলাদেশ জামাত ইসলামী প্রতিনিধি ও বান্দরবান জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি এবং
উপজেলার পেশাজীবী ফোরামের সভাপতি রফিক আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক আহবায়ক সাংবাদিক আব্দুল হামিদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল (দৈনিক যুগান্তর), জাতীয় ফুটবলার ও ছাত্রদল নেতা ওসাই মং মারমা,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি ও বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park