1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সাভারে ডিবি পুলিশের বিশেষ পৃথক অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

ঢাকা জেলার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ২৫০ ( দুইশত পঞ্চাশ ) পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ । এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয় ।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা জেলা ডিবি (উত্তর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে এসব মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফরহাদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
অপর একটি অভিযানে একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সুজল খান (৩২) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এদিকে, রাত ১১টা ১০ মিনিটে সাভার মডেল থানাধীন খাগান এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন (৩৯) ও আসাদুল ইসলাম (৪১) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে ডিবি। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি Pulsar NS160 মোটরসাইকেলও জব্দ করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া মনির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে তিনটি মামলা এবং আসাদুল ইসলামের বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে।
ডিবি (উত্তর) জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park